ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

ফাঁসির রায় আশঙ্কা করলেও মায়ের নিরাপত্তায় স্বস্তি—রয়টার্সকে সজীব ওয়াজেদ জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার যে রায় দিতে যাচ্ছে, তাতে ফাঁসির সাজা ঘোষিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে একই সঙ্গে তিনি স্বস্তির সুরে জানিয়েছেন—মা শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদ আছেন এবং ভারত সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা তাকে দোষী করবে, আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।” তবে তিনি যোগ করেন, “আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।”

গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা হবে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভয়াবহ সহিংসতায় জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়—প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতেই বেশিরভাগ মৃত্যু ঘটে। স্বাধীনতার পর এটিই ছিল দেশে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দিল্লিতে নির্বাসনে আছেন বলেও জানান জয়।

রায়ের অপেক্ষায় পুরো জাতি। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়কে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী 

ফাঁসির রায় আশঙ্কা করলেও মায়ের নিরাপত্তায় স্বস্তি—রয়টার্সকে সজীব ওয়াজেদ জয়

আপডেট সময় ১২:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫