ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে দিল্লির উদ্বেগকে অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ কোনোভাবেই সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না এবং কোনো বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় দেওয়া হবে না। তবে একজন রাজনৈতিক নেতা ব্যক্তিগতভাবে বক্তব্য দিতেই পারেন, কিন্তু কোনো সরকারই এ ধরনের বক্তব্যকে সমর্থন করবে না।

বুধবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “শেখ হাসিনা আগে ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন তিনি সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে স্পষ্ট উসকানি রয়েছে। আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে পাশের দেশে বসে তিনি যদি অস্থিরতা তৈরির চেষ্টা করেন, সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই আপত্তি জানাব।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা শেখ হাসিনাকে ফেরত চাইছি, কিন্তু ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না, তার বক্তব্যও বন্ধ করছে না। উল্টো তারা আমাদের কিছু নসিহত করছে।”

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে নির্বাচন কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার একটি অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায়, যা গত ১৫ বছর ছিল না। অথচ ওই সময় ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি শোনা যায়নি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন নসিহত করা হচ্ছে—এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

ভারতের ‘সেভেন সিস্টারস’ নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কখনোই এমন কোনো অবস্থান নেবে না, যা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিরুদ্ধে যায়।

মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত সব সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

আপডেট সময় ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫