ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

তিন মেয়ে সন্তানের পর দীর্ঘ ১৬ বছর অপেক্ষার শেষে জন্ম নিয়েছিল ছেলে সন্তান। পরিবারজুড়ে নেমে এসেছিল আনন্দের বন্যা। কিন্তু সেই আনন্দ মাত্র সাত মাসেই পরিণত হলো গভীর শোকে। হামে আক্রান্ত হয়ে মারা গেছে কুমিল্লার চৌদ্দগ্রামের সাত মাস বয়সী শিশু সাজিদ আল নাহিয়ান।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মর্মান্তিক এ ঘটনা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির বিয়ের ১৬ বছরে জন্ম নেয় তিন মেয়ে সন্তান। সাত মাস আগে তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান সাজিদ আল নাহিয়ান। একমাত্র ছেলে সন্তান হওয়ায় তাকে ঘিরে পরিবারের আনন্দ ছিল অন্যরকম।

স্থানীয়রা জানান, গত ১৪ এপ্রিল সাজিদের জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে তাকে চৌদ্দগ্রাম বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পর কিছুটা সুস্থ হলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়ে সে।

গত ১২ মে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকার শিশু হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল ও সর্বশেষ তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সাজিদ হাম রোগে আক্রান্ত হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে রোববার সকালে মারা যায় শিশুটি।

সাজিদের বাবা পারভেজ আহমেদ সুমন বলেন, “তিন মেয়ে সন্তানের পর ১৬ বছর পরে আমাদের ঘরে ছেলে সন্তান এসেছিল। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। চৌদ্দগ্রাম, ফেনী ও ঢাকার সাতটি হাসপাতালে নিয়েও আমার আদরের সন্তানকে বাঁচাতে পারলাম না।”

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ তোফায়েল জানান, হাম রোগের উপসর্গ নিয়ে সাজিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে

আপডেট সময় ১২:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬