ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য করোনার মতো আরেক মহামারির ঝুঁকিতে বিশ্ব দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে ২টি পুলিশ একাডেমি ভারতে এলো নতুন ইনজেকশন, মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল আল্লাহ যেন কারিনাকে শহীদের মর্যাদা দান করেন: পিনাকী ভট্টাচার্য খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার (১৭ মে) স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং মিছিলের ঘটনা ঘটেছে। পোস্টারে তার ছবি ব্যবহার করেশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা’- এমন কথা লেখা রয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনও এক সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তাদের ফেসবুক আইডিতে ভিডিও দুটি পোস্ট করেন। এ ছাড়া রবিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের দিকে আসা একটি ট্রলারে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন এবং এর ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়।

পোস্টার লাগানো এবং নৌমিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম। ভিডিওতে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারগুলো লাগানো হচ্ছে। মুখে মাস্ক পড়ে কয়েকজন যুবককে এ কাজ করতে দেখা যায়।

পোস্টারে১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ‘Bangladesh Rises Again’- এসব লেখা রয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পোস্টার লাগানো ও নৌ মিছিলের বিষয়ে আমার কিছু জানা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি-এনসিপির মুখোমুখি অবস্থান

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল

আপডেট সময় ১১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬