ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন আইনজীবীদের দুপক্ষের মারামারিতে আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কী হবে, জানালেন বিজেপির মন্ত্রী ‘বিএনপি ইজ রিজেক্ট’—কুমিল্লার সমাবেশে হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসে থাকা এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রোববার (১৭ মে) বিকেল ৫টার দিকে পশ্চিম বানিয়াখামার তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ আলি নুর ডাবলু (৪৭) ১৫৩ পশ্চিম বানিয়াখামার এলাকার প্রধান সড়কের বাসিন্দা এতিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টার দিকে আহত ডাবলু তিন রাস্তার মোড়ে একটি ভাঙারির দোকানে বসা ছিল। এ সময় গল্লামারী থেকে চারটি মোটরসাইকেলযোগে ৮ জন দুর্বৃত্ত ওই ভাঙারির দোকানের সামনে এসে ডাবলুকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। এতে তার বাঁ হাতে তিনটি গুলিবিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা ময়লাপোতার দিকে চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ জানান, স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য খুমেকে নিয়ে আসা হয়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আহত যুবক ডাবলুর নামে থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

আপডেট সময় ০২:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬