ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বিয়ের খাবারে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে গেলেন জাপানপ্রবাসী এক বর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।

সোমবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতায় বরযাত্রীসহ কনের বাড়িতে যান জুনায়েদ। ফুল দিয়ে বরণসহ গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাকে নির্ধারিত স্থানে বসানো হয়।

পরে বরপক্ষের জন্য পরিবেশন করা হয় স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ‘খদর’। তবে খাবারে আস্ত খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ। খাসি ছাড়া তিনি খাবেন না, এমনকি খাসি দেওয়া না হলে বিয়েও করবেন না বলে সাফ জানিয়ে দেন।

কনেপক্ষের স্বজনরা তাকে বোঝানোর চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান এই জাপানপ্রবাসী।

কনের বাবা শফিক মিয়া জানান, খাসির বিষয়টি আগে জানানো হলে তারা অবশ্যই ব্যবস্থা করতেন। কিন্তু এ বিষয়ে আগে থেকে তাদের কিছু জানানো হয়নি।

ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া। তার দাবি, অনেক বুঝিয়েও বরকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করানো যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

পাতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

আপডেট সময় ১০:৩৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬