পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন, আল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন বিগত ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে।
শামা ওবায়েদ বলেন, আল-কায়েদা সম্পর্কিত এ ধরনের বক্তব্য বাংলাদেশ সমর্থন করে না। বিগত আওয়ামী লীগ সরকার অতীতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে এবং এটি তাদের রাজনৈতিক কৌশলের অংশ ছিল।
জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে যে তথ্য উঠে এসেছে, সেটিকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে। এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ-উল্লেখ করেন তিনি।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনেও এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বক্তব্য দেবেন বলে জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 



















