ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী রাজধানীর ফুটপাতে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ‘৯ লাখ টাকায়’ রফাদফা! সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান দেশে ভয়ংকর রূপে ডেঙ্গু, ডব্লিউএইচও’র সতর্কবার্তা জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা

তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করার কারণেই তারেক রহমান একজন শুদ্ধ রাজনীতিবিদ এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার কবজ হিসেবে চিহ্নিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সাদা দল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। এই সময়টা অন্য কোনো শাসনের সঙ্গে মিলবে না। বেগম খালেদা জিয়া এই শাসন কাঠামো অনুসরণ করেছিলেন বলে তিনিও ইতিহাসের সেই মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন, যার কারণে এখন তিনি রাজনীতিতে না থাকলেও উচ্চ মাত্রায় অভিহিত হয়েছেন।”

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালামের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

মূল প্রবন্ধে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, “জিয়াউর রহমান ছিলেন বাস্তববাদী ও ভবিষ্যতমুখী নেতা এবং জাতি পুনর্গঠনের সাহসী পথপ্রদর্শক। জাতির ক্রান্তিকালে দেশ পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়ে তিনি জাতিকে নতুন আত্মপরিচয় ও আত্মবিশ্বাসে বলীয়ান করেন। তিনি ছিলেন উৎপাদনমুখী রাজনীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার।” তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন শিক্ষাবান্ধব প্রেসিডেন্ট হিসেবে শিক্ষা ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এমন ক্রান্তিকালে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ হবে শিক্ষানির্ভর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন সেখানে বিষয়টি উল্লেখ করা হয়েছে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম সরকার, সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মহিউদ্দিন এবং সদস্যসচিব অধ্যাপক এম এ কাউসার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু

আপডেট সময় ০৯:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫