ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

লেবাননে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও হিজবুল্লাহ্। মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকাল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, দিনের শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চললেও পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায়, এবং ইরানের সহায়তায় একটি সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।

তবে যুদ্ধবিরতির আগে বৃহস্পতিবার রাতভর লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।

এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক কূটনীতিতেও। সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত করা হয়েছে। ওই বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এগোনো সম্ভব নয়। একই সঙ্গে তেহরান দাবি করেছে, লেবাননে ইসরাইলি হামলার দায় সরাসরি যুক্তরাষ্ট্রের।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ইরান-সংক্রান্ত সমঝোতা স্মারক মেনে নিতে ইসরাইল সরকারকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরাইলের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য মিত্র এখন যুক্তরাষ্ট্রই। সূত্র: বিবিসি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

আপডেট সময় ১০:১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬