ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না। জুলাইয়ের সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আইনি ভিত্তি নিশ্চিত না করে জাতীয় নির্বাচন ঘোষণা করায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

রেজাউল করিম আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ বর্তমানে পিআর পদ্ধতির পক্ষে। অথচ দায়িত্বশীল মহল সেটিকে আমলে নিচ্ছে না, যা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।