ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত পোহালে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন, আগেরদিন যা বললেন সিইসি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২ শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: ছাত্রদল নেতা আপনার লাশ ওই দীঘলি বিলে ভাসাব, ভূমি কর্মকর্তাকে আ.লীগ কর্মী ৩ মেয়েকে নিয়ে রিকশার হ্যান্ডেলে হেলেনার জীবনযুদ্ধ, সহায়তা ইউএনও’র যুদ্ধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় ইরানের প্রবাসীর স্ত্রীর ওপর হামলা-ভাঙচুর: সেই কৃষক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুই বিএনপি নেতাকে হত্যা করেন সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’ শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যশোরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকার একটি দোকান থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন-চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম। বর্তমানে তারা কোতয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আরএন রোডের মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন মালামাল ক্র‍য় করতেন। সেই পরিচয়ের সূত্র ধরে গত সোমবার চীনা নাগরিক চাওশিং, ইমরানসহ কয়েকজন তার দোকানে আসেন। তারা ৪৬ হাজার টাকার পণ্য কেনার পর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তার ব্যাংক হিসাবে ৭ লাখ টাকা পাঠান।

পরে পণ্যের মূল্য বাদে বাকি টাকা ফেরত দেওয়ার কথা বলে মিঠুর কাছ থেকে একটি ব্যাংক চেক নেয় চক্রটি। নিজের হিসাবে ৭ লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরিচিত হওয়ায় তিনি তাদের চেকটি দেন। পরে উক্ত চেকের মাধ্যমে ব্যাংক থেকে পুরো টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন মিঠু।

পরবর্তীতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাকে ব্যাংকে ডেকে বিষয়টি জানায়। সেখানে তিনি জানতে পারেন, ঢাকার টঙ্গি এলাকার ইসলামী ব্যাংকের একটি শাখার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে চেকের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় মিঠু কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মিঠু মজুমদার জানান, প্রতারণার ঘটনায় শেষ পর্যন্ত দায় তার ওপরই এসে পড়ে। বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটক চীনা নাগরিকের নাম প্রাথমিকভাবে চাওশিং জানা গেলেও তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে আরও কারা জড়িত এবং হ্যাক হওয়া ব্যাংক হিসাব থেকে কীভাবে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত পোহালে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন, আগেরদিন যা বললেন সিইসি

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

আপডেট সময় ১১:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬