ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে: মাহবুব কবির মিলন ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না: ডিএসসিসি প্রশাসক

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

রাশেদ খান বলেন, জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লংমার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!

তিন বলেন, লংমার্চে জনগণ কেমন সাড়া দেবে, সেটা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোনও বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এর পেছনের কারণ কি এনসিপি কখনো  অনুসন্ধান করার চেষ্টা করেছে

রাশেদ খান আরও বলেন, দেখেন এই জাতি ভোলেনি যে এনসিপির আহ্বায়াক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিল, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না! কিন্তু নাহিদ ইসলাম যে দিন জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করলেন, সে দিন থেকে জাতির দুই নেতার কোনও নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

আপডেট সময় ০২:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬