ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা মেহেরপুর খোকসা যুব সংঘ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির দিন শেষ : শাহজাহান উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন: রুহুল কবির রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন। কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে যেন তার চোখ পড়ে আছে। “আমরা বিএনপি পরিবার”-এর মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন।’

মঙ্গলবার দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ‘আমরা বিএনপি পরিবার’-এর সেবামূলক কর্মসূচিতে বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে যখন বের করে দেওয়া হয়, তখন খালেদা জিয়া বলেছিলেন, “আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে।” ম্যাডাম এখনও বেঁচে আছেন, জনগণ বেঁচে আছেন, আমরা গজব দেখছি।

‘যারা বিরোধীদলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন বলে ভেবেছিলেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন, এটি প্রমাণিত।’

আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বক্তব্য দেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মোশারফ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন: রুহুল কবির রিজভী

আপডেট সময় ০১:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫