ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। যা আঘাত হেনেছে বন্দরনগরী হাইফার তেল পরিশোধনাগারে। বিষয়টি জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইসরায়েল জানিয়েছে, হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে একটি তেল পরিশোধনাগার। এ ঘটনায় কোনো ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইআরজিসির দাবি, নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেডযুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর ৬৬ দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ে আইআরজিসি। অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার মুহূর্ত। ব্যাহত হয় প্ল্যান্টটির সাময়িক কার্যক্রম। এছাড়াও, তেলআবিব-জেরুজালেমসহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান।

এদিকে, শুক্রবার ভোরে তেহরানে চার থেকে পাঁচ দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ প্রণালিতে আইআরজিসির একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রও।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলা

আপডেট সময় ১০:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬