ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়া নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর আড়াই টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দুজনই সহপাঠী এবং হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষার্থী হিসেবে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত সর্বশেষ জীববিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু হরিপুর সংযোগ সেতু পার হয়ে গড়াই নদীর বাম তীরে গোসল করতে নামেন। কিন্তু গভীর পানিতে তারা তলিয়ে যান।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, খবর পেয়ে একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়েছিল, তবে স্থানীয়রা ইতিমধ্যেই দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

কুষ্টিয়া নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৮:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬