ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

মমিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী তার লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড় অবরোধ করেন। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মো. মমিন নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে বুধবার (২০ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহত মো. মমিন (৪০) উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালাতেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, গত রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকারী কথিত লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করেন। কিছুক্ষণ পর আবারও তার কাছে চাঁদা দাবি করা হলে মমিন পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা মমিনকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর বুধবার সকালে তিনি মারা যান।

মমিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী তার লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। প্রতিদিন অটোচালক ও সিএনজিচালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ নেই।

পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গত ১৭ তারিখ তর্কাতর্কির একপর্যায়ে তারা দুজনে মারামারি করেন। এর একপর্যায়ে মমিন আহত হন। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে মামলা নিই। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মমিন মারা গেছেন। তার লাশ নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আমাদের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬