ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি

বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেছেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে।’

শুক্রবার (১৯ জুন) পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক ফুড ফেস্টিভ্যালে তিনি এ কথা বলেন। পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য উপস্থাপনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান হাইকমিশনার ইমরান হায়দার। অংশগ্রহণকারীরা পাকিস্তানি রন্ধনশৈলী ও ফ্যাশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং পাকিস্তান হাইকমিশনের এ উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, ভবিষ্যতেও মানুষে-মানুষে যোগাযোগ অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

দেশে কর্মরত কূটনৈতিক কোরের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। উৎসবটি দিনভর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার

আপডেট সময় ১২:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬