ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দিতে এবার বাংলা ভাষাকেই বেছে নিল ফিফা। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ব্রাজিলের নাম্বার সেভেন ভিনিসিয়ুস জুনিয়রের একটি ছবি পোস্ট করে বাংলা ভাষায় লেখা হয়েছে, ‘সাম্বার তালে বাংলাদেশ!’

পোস্টের ছবিতে দেখা যায়, ব্রাজিলের জার্সি গায়ে মরক্কোর বিপক্ষে গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের উচ্ছ্বাসময় উদযাপন। ছবির ওপর বাংলায় বড় অক্ষরে লেখা, ‘সাম্বার ছন্দ ফিরছে’। পোস্টের ক্যাপশনে বাংলাদেশের পতাকার ইমোজিও ব্যবহার করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তার বিষয়টি নতুন নয়। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকা ও সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে। সেই আবেগকেই সামনে রেখে ফিফার এই বাংলা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

পোস্টে কয়েক ঘণ্টার মধ্যেই এক লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। হাজার হাজার সমর্থক মন্তব্য করে ব্রাজিলের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই ফিফার বাংলা ভাষা ব্যবহারের প্রশংসা করেন।

বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে ফিফা বিভিন্ন ভাষায় কনটেন্ট প্রকাশ করছে। বাংলাদেশের বিপুল ব্রাজিল-সমর্থক গোষ্ঠীকে লক্ষ্য করেই এই বাংলা পোস্ট দেওয়া হয়েছে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

এদিকে বিশ্বকাপে যাত্রাটা যদিও আশানুরূপ হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সমীকরণের মারপ্যাঁচে। সম্ভাব্য বিপদ এড়ানো এবং গ্রুপ ‘সি’-এর শীর্ষে অবস্থান করতে দ্বিতীয় রাউন্ডে হাইতির বিপক্ষে জয়ের বিকল্প নেই সেলেসাওদের। উদ্বোধনী ম্যাচে পূর্ণ পয়েন্ট পেতে ব্যর্থ হওয়া দলটির লক্ষ্যই এখন জয়ে ফেরা। সে লক্ষ্যেই শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মাঠে নামছে ব্রাজিল।

মূলত বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের প্রত্যাবর্তনের বার্তা দিতেই ফিফার এই আয়োজন। আর সেই বার্তা পৌঁছে গেছে বাংলাভাষী কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

আপডেট সময় ০১:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬