ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে: ডিআইজি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে। বুধবার (১৯ আগস্ট) মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত কমিউনিটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, স্কুলকলেজে পুলিশি টিম নিয়মিত টহল দিচ্ছে। পুলিশ এই কার্যক্রম অব্যাহত রাখবে। ইভটিজিং নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে।  তিনি আরও বলেন, সাইবার বুলিং সবচেয়ে জঘন্য একটি অপরাধ। রাজশাহীতে অচিরেই সাইবার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। যেন, সাইবার অপরাধ বিষয়ক সমস্যার সমাধান করা যায়। 

মাদক কারবারিদের সম্পর্কে তিনি বলেন, মাদকের গডফাদারদের গ্রেপ্তার করব আমরা। ক্ষমতাসীন দল হোক বা বিরোধীদল; যে দলের হোক না কেন। তবে আপনারা কোনো তদবির করতে পারবেন না। আজ থেকে সিরাজগঞ্জ জেলা পুলিশ অ্যাকশনে যাবে। তিনি আরও বলেন, যেকোনো থানা এলাকাতেই থানার সাথে যোগসাজশ থাকতে পারে। থানার কোনো সদস্য মাদকের সাথে জড়িত থাকলে, তাকে সরাসরি বাড়ি চলে যেতে হবে। এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা আছে। 

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ইদানিং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। বাংলাদেশে উগ্রবাদ সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতে সক্ষম হবো। মাদক, জুয়া, কিশোর গ্যাং এসবে আমাদের জিরো টলারেন্স। আয়োজিত এই কমিউনিটি সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া

১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস হয়েছে, তার মধ্যে পুলিশ ছিল এক নম্বরে: ডিআইজি

আপডেট সময় ১২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬