ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি রাকসুর ভিপি ও আম্মারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ পার্কের ভেতর অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০ মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট ডিলিট করলেন সাতক্ষীরার গাজী নজরুল হাসপাতালের সামনে কুপিয়ে আহত করা সেই শ্রমিকদল নেতার মৃত্যু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, রাষ্ট্রপতি পদের জন্য তার চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে নিজের এমন অভিপ্রায় ব্যক্ত করেন আমীর খসরু।

অর্থমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো চয়েজ তো হতে পারে না। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কষ্ট করেছেন।’

তিনি বলেন, ‘যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি। নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠিত হয়েছে। সেই আন্দোলন ও সংগ্রামে তার ভূমিকা অগ্রভাগে ছিল, আমরা তা সবাই জানি। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে, এরকম একজন মানুষ প্রেসিডেন্টের চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আমার মনে হয় জনগণ তা ভুলেই গেছে। আজকে একটি নির্বাচিত সংসদে প্রেসিডেন্ট নির্বাচন হলো সেটিও আমাদের জন্য বড় পাওয়া। এই গণতান্ত্রিক ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, ‘যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং নির্যাতিত হয়েছে, সেই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এটা থাকলে আমাদের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে পারব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প

মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬