দিনাজপুরের বিরামপুরে পার্কে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিরামপুর পৌর শহরের এ্যাকুয়াথিম পার্কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন বলেন, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছে। আজ সেখানে অভিযান চালিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। উপস্থিত কাউকে পাওয়া যায়নি তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। পার্কে ৮টি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















