ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ

বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর হস্তান্তর জাতীয় নিরাপত্তার হুমকি: আমজনতার দল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উদ্বেগ প্রকাশ করেছে আমজনতার দল। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যেমন দেশের অর্থনীতির প্রধান রক্তনালী, তেমনি এটি জাতীয় নিরাপত্তারও কেন্দ্রবিন্দু। এমন একটি গুরুত্বপূর্ণ সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে হস্তান্তরের আগে স্বচ্ছতা, তথ্য উন্মুক্তকরণ এবং জনগণের কাছে জবাবদিহি—কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। চুক্তির শর্ত পর্যন্ত গোপনে রাখা হয়েছে, যা সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে।

তিনি দাবি করেন, বিদেশি কম্পানিকে বিশেষ সুবিধা দিতে বন্দর কর্তৃপক্ষ চুক্তির আগেই সেবার চার্জ গড়ে ৪১ শতাংশ বাড়িয়েছে। এতে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা চাপের মুখে পড়েছেন এবং সামগ্রিক বাণিজ্য খরচ বেড়ে গেছে।

মিয়া মশিউজ্জামান বলেন, সরকারের এই পদক্ষেপ দেশবিরোধী, অস্বাভাবিক এবং দীর্ঘমেয়াদে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ‘জোর-জবরদস্তি’ জনস্বার্থের পরিপন্থী বলেও মনে করে আমজনতার দল।

সংবাদ সম্মেলনে আমজনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—সরকার যদি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর পরিচালনার চুক্তি থেকে সরে না আসে, তবে হরতালসহ কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবে তারা। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতির স্বার্থে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি

বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর হস্তান্তর জাতীয় নিরাপত্তার হুমকি: আমজনতার দল

আপডেট সময় ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫