ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা-কার্যালয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

খুলনা, ২০ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া পাহারা জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে শামসুর রহমান রোডে অবস্থিত সহকারী হাইকমিশনার কার্যালয়ের অভিমুখে আধিপত্যবাদবিরোধী ঐক্যজোটের লং মার্চের কারণে সৃষ্ট উত্তেজনার পর থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। হাদির মৃত্যুর খবর পাওয়ার পর রাত থেকেই সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসভবনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে নগরীর শিববাড়ী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। এই ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ স্থাপন করা হয়।
ফ্রিডে দুপুরে খুলনার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং কোনো তৃতীয় পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসা-কার্যালয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায়

আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫