ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আওয়ামী লীগে সমাজের নিকৃষ্ট মানুষ’: বিদ্যুৎমন্ত্রী সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী বিশ্বকাপ থেকে বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাফুফে ফাইনালের আগে আর্জেন্টিনা নয়, স্পেন কোচের চিন্তা হেলিকপ্টার সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে সরকার ট্রাফিক সিগনালের মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই চান প্রধানমন্ত্রী পরিসংখ্যান বলছে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প

আইন উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করেছেন: নাসীরুদ্দীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন, এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপিপন্থি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, ‘জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন।’ এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।’

তিনি আরও বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না সতর্ক করে তিনি বলেন, ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।

বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে অভিযোগ করে পাটওয়ারী বলেন, উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে। তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে। এ সময় বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী লীগে সমাজের নিকৃষ্ট মানুষ’: বিদ্যুৎমন্ত্রী

আইন উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করেছেন: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৫:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫