ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প যুবদলের সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে সভাপতি “আমরা মধ্যযুগে নাই”-রামিসার খুনিদের প্রকাশ্যে শাস্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান ‘ট্রাম্প মহিষ’ এবার প্রভাবশালী গণমাধ্যম এএফপির প্রতিবেদনে মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?: ছাত্রদলের নাসির জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি সরকারি চাল উদ্ধার ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন: কনক চাঁপা দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াতে ইসলামী করছে: দুদু

যুবদলের সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার বরিশালের একটি আবাসিক হোটেল থেকে নিজের স্ত্রীকে টেনে নিয়ে আসছেন এক যুবক। এসময় তিনি অভিযোগ করেন তার স্ত্রী শেওলা বেগম যুবদলের এক নেতার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের উদ্দেশে গোপনে ওই হোটেলে অবস্থান করেন। বুধবার (২০ মে) দুপুরে বরিশাল শহরের একটি আবাসিক হোটেলের সামনের রাস্তায় নিজ স্ত্রীকে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা যায়। এমনই এক ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগকারী মো. সবুজ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি। আটক নারী তারই স্ত্রী শেওলা বেগম। এদিকে অভিযুক্ত ওই নেতা একই ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আওলাদ ফরাজি বলে দাবি করেন সবুজ। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেওলা বেগমের স্বামী মো. সবুজ বরিশাল নগরীর হক আবাসিক হোটেলে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি স্থানীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনাসমালোচনার সৃষ্টি হয়।

স্বামী মো. সবুজের দাবি, গত ছয় মাস ধরে তার স্ত্রীর সঙ্গে কয়েকজন পুরুষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি অভিযোগ করেন, তার স্ত্রীর মোবাইল ফোনে চারজন পুরুষের সঙ্গে মোট প্রায় ৮ লাখ সেকেন্ড কথা বলার তথ্য পাওয়া গেছে। এছাড়া তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সভাপতি আওলাদ ফরাজি বিভিন্ন সময় ওই হোটেলে অবস্থান করতেন এবং বিষয়টি তিনি আগে থেকেই সন্দেহ করতেন।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তারা ভোলা থেকে স্পিডবোটযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। বোরহানউদ্দিন পৌর যুবদলের সভাপতি মো. হেলাল মুন্সি ও সাধারণ সম্পাদক জাফর মৃধা বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে দলগুলোর আরও কঠোর নজরদারি প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুবদলের সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে সভাপতি

আপডেট সময় ০৫:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬