ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বাথরুমের বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিংয়ের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ১৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুন। তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় শুক্রবার রাতে মামুনকে গ্রেফতারে অভিযান চালানো হয়। ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও প্রথমে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাথরুমের একটি অংশ নিয়ে পুলিশের সন্দেহ হয়।

তল্লাশিতে দেখা যায়, বাথরুমের দেয়ালের আড়ালে বিশেষভাবে তৈরি করা একটি গোপন কক্ষ রয়েছে। সেখানেই আত্মগোপনে ছিলেন মামুন। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশার মামুন বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিতেন। জমি ব্যবসা, চাল ও তেলের ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, মামুনের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডে চিত্রনায়িকা ববির সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী

আপডেট সময় ১২:০০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬