ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগের দাবি নিয়ে ইসিতে জামায়াত  অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত এবার ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব, নিহত অন্তত ৮ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি

বিশ্বকাপ আবহে আর্জেন্টিনায় শোক, না ফেরার দেশে ফুটবলার লাউতারো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবল যখন ২০২৬ বিশ্বকাপের উত্তেজনায় মুখর, তখন আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফাজিওলি। জ্ঞান হারানোর পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আশ্চর্যের বিষয়, এর আগের দিনই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে স্বাভাবিকভাবেই খেলেছিলেন। সংকটাপন্ন অবস্থায় তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে দীর্ঘ চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ফাজিওলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব কোলন দে সান জাস্তো। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, প্রথম বিভাগের এই ফুটবলারের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে তার পরিবার, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

তরুণ এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এমনকি সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

ব্যক্তিগত জীবনে মাত্র এক বছর বয়সী এক কন্যাসন্তানের বাবা ছিলেন লাউতারো ফাজিওলি। তার আকস্মিক অসুস্থতা পরিবার, সতীর্থ ও সমর্থকদের বিস্মিত করেছে। কারণ মৃত্যুর কয়েকদিন আগেও তিনি মাঠে খেলেছেন, দলের জয়ে অবদান রেখেছেন এবং সতীর্থদের সঙ্গে আনন্দ উদযাপন করেছেন।

ক্লাবের পরিচালক হোসে লুইস রেপেতো জানান, ম্যাচের পরদিন সকালে কিছুটা অসুস্থতা অনুভব করলেও আগের দিন মাঠে তার মধ্যে কোনো শারীরিক সমস্যার লক্ষণ দেখা যায়নি। জয়ের আনন্দে সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটিয়েছিলেন তিনি।

লাউতারোর মৃত্যুতে শোক জানিয়েছে সান্তা ফে ফুটবল লিগও। এক শোকবার্তায় সংগঠনটি তাকে ফুটবল পরিবারের একজন মূল্যবান সদস্য হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

মাত্র ২২ বছর বয়সে থেমে গেল একটি সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ার। যে তরুণ কিছুদিন আগেও মাঠে স্বপ্ন বুনছিলেন, তাকে আজ অশ্রুসিক্ত হৃদয়ে স্মরণ করছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগের দাবি নিয়ে ইসিতে জামায়াত

বিশ্বকাপ আবহে আর্জেন্টিনায় শোক, না ফেরার দেশে ফুটবলার লাউতারো

আপডেট সময় ০৯:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬