ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২১ জুন) রাত ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং মোড়ের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকার চারমাথা মোড়ে একটি ঘটনার জেরে সংঘর্ষের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি–সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের দাবি, হামলায় বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন আহত হন।

আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর শিবির নেতাকর্মীরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় ১১:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬