ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয়

ঝিনাইদহে থানায় ছাত্রদলের হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে থানায় ছাত্রদলের হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঝিনাইদহ থানায় এনসিপির ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘ছাত্রদলের প্রায় ১ হাজার সন্ত্রাসী থানার সামনে এসেছে।

তারা আমাদের ওপর অ্যাটাক করেছে। রামদা নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে এসেছে। থানার গেট ভাঙার চেষ্টা করছে।’

শুক্রবার (২২ মে) রাতে থানার সামনে থেকে ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন বলে জানান। তিনি বলেন, মামলা নিতেই হবে। বিচার করতেই হবে। তিনি বলেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

এর আগে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।

এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন

এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

ঝিনাইদহে থানায় ছাত্রদলের হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেট সময় ১১:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬