ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি? সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ সৌদি আরবকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের উর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

‘এটা শাহবাগ নয়’ সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সংসদে ‘এটা শাহবাগ নয়’ মন্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এ ধরনের মন্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদ কোনো বক্তব্য দিলে তা স্পিকার বা ডেপুটি স্পিকারের পছন্দ না হলে কিংবা সংসদীয় বিধি অতিক্রম করলে ‘এটা শাহবাগ নয়’—এমন মন্তব্য করা হয়, যা ‘জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন’ বহন করে।

সারজিস আলম দাবি করেন, অতীতে ভোট কারচুপির অভিযোগের পরও জনগণ বিএনপির ডাকে রাজপথে নামেনি, কারণ দলটির প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনই বিএনপিকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।

তার ভাষ্য, “জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদের রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হওয়ার, এমনকি স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার সুযোগ করে দিয়েছে।”

সংসদীয় কার্যপ্রণালির বিষয়ে স্পিকারকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, কোনো বক্তব্য বিধিবহির্ভূত হলে তা সংসদীয় বিধি অনুযায়ী সংশোধন করা যেতে পারে। তবে শাহবাগ বা জুলাইয়ের রাজপথকে অবমাননাকর ভঙ্গিতে উপস্থাপন করা উচিত নয়।

তিনি বলেন, “এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার নয়, বিএনপির নীরবতার নয়। ২০২৪ সালের শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র-জনতার প্রতীক।”

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যের সময় স্পিকার ও ডেপুটি স্পিকার ‘এটা শাহবাগ নয়’ মন্তব্য করলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা

‘এটা শাহবাগ নয়’ সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন

আপডেট সময় ০১:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬