ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা

ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কাযুক্ত কনটেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচাই এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিতসামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়শীর্ষক অনলাইন সভায় তিনি এ নির্দেশ দেন।

সকাল সাড়ে ১১টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ডিআইও, ওসি ডিবি ও সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন। সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত ও যাচাইয়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্টের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের দিকে বিশেষ নজর দিতে বলা হয়। পুরোনো বা অন্য ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শনাক্ত করার কথাও বলা হয়। সভায় পুলিশ সুপার গুজব শনাক্ত হওয়ার পর দ্রুত তথ্য যাচাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রয়োজন হলে সঠিক তথ্য তুলে ধরে কাউন্টার ন্যারেটিভ প্রচারের নির্দেশ দেন।

এ ছাড়া গুরুত্বপূর্ণ কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজ, প্রচারের সময়সহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে বলা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো ঘটনা বা তথ্য নজরে আসার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করতে হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে জনসাধারণের বিভ্রান্তি দূর করতে সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও সময়োপযোগী তথ্য প্রচার করতে হবে।

থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদানপ্রদান ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়। সভায় যাচাই ছাড়া কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। কোনো কনটেন্টে অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই

ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের

আপডেট সময় ০১:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬