ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগ—ময়মনসিংহে চারজন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৃথক অভিযানে কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাদের আটক করে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও রাজন (১৯)। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরদিন বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন থানায় লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, এ হামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল হামলা ও অগ্নিসংযোগ—ময়মনসিংহে চারজন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫