ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

সড়কে দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনার একটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনা করতে থাকেন নেটিজেনরা। ওই ঘটনায় এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত দুজনকে। বরখাস্ত হওয়া ওই দুজন হলেন, দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি ২১ মে দুপুরের দিকে জিপিও মোড় এলাকার। ওই সময় তারা দুজনই ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছিলেন এবং ভিন্ন ভিন্ন পয়েন্টে ডিউটিতে ছিলেন।

মইনুল হক বলেন, “একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনাটি সামান্য মনে হলেও আাসলে তা নয়। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, “ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে। তবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। সড়কের মাঝে হাতাহাতির ঘটনা শৃঙ্খলা ভঙ্গের শামিল।পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি অনুযায়ী রেশনের কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতনভাতা পাবেন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান

সড়কে দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল

আপডেট সময় ০৫:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬