ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায়

খুলনায় র‌্যাবের হেফাজত থেকে ২ আসামিকে ছিনিয়ে নিলো উত্তেজিত জনতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

খুলনার দাকোপে একটি মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর র‌্যাবের হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এই ঘটনা ঘটে।

র‌্যাব সূত্রে জানা গেছে, দুপুরে দাকোপ উপজেলার খোনা গ্রাম থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এরপরই স্থানীয় কয়েক হাজার বাসিন্দা র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে এবং জোরপূর্বক দুই আসামিকে তাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাস জমিতে চিংড়ি ঘেরের মালিকানা ও দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে ইতোপূর্বে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় আব্দুল্লাহ ফকির নামের এক ব্যক্তি বাদী হয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার ওই মামলার প্রতিবাদে স্থানীয় বাজারে অপর পক্ষের পক্ষ থেকে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই বাজার এলাকা থেকে মামলার আসামি রসুল গাজী ও ফারুক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাজারো মানুষ জড়ো হয়ে র‌্যাব সদস্যদের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আসামিদের পুনরায় গ্রেপ্তারে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুল সংখ্যক ফোর্সসহ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো

খুলনায় র‌্যাবের হেফাজত থেকে ২ আসামিকে ছিনিয়ে নিলো উত্তেজিত জনতা

আপডেট সময় ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬