ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি: হিব্রু সংবাদপত্র চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াতে ইসলামী জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র: গালিবাফ দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান

রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এবার একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এদিকে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিলটি আসাদগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ৩২ নম্বর এলাকায় এসে শেষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

আপডেট সময় ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬