ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকার’ হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ! বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। মিজানুর রহমান নামে ওই ব্যবসায়ী পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে বেড়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তুলে নেওয়া হয় জানিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণ করছেন। এ নিয়ে তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সাঁথিয়া উপজেলার শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. রিপন সরদাররের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলযোগে এসে তাকে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, তুলে নেওয়ার পর মিজানুর রহমানকে পাইপ দিয়ে মারধর করা হয়। মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। হাত ও পা ভেঙে গেছে। তার হাতে থাকা প্রায় দেড় ভরি ওজনের দুটি সোনার আংটি এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

তারা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করা হয়। সে সময় সেনাবাহিনীকে জানালে অভিযুক্তরা মুচলেকা দিয়ে তারা চুপ হয়ে যায়। মঙ্গলবারের ঘটনায় সেই মুচলেকাসহ থানায় অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

আহত ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমাদের যৌথ পরিবারের বিভিন্ন সদস্যের কাছে আলাদাভাবে চাঁদা দাবি করা হতো। এর আগে সেনাবাহিনীর মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছিল। সম্প্রতি আবার চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় আমাকে তুলে নিয়ে মারধর করেছে। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের দুটি সোনার আংটি এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত রিপন সরদার বলেন, ‘তারা আমাকে আগে মেরেছে তাই আমি মেরেছি। আমার লোকজন দুই একটা বাড়িবুড়ি (পেটানো) দিয়েছে এটা নিয়ে মিথ্যা কথা বলে লাভ নাই। চাঁদা ও আংটির কথা মিথ্যা, আমি এটা নিইনি। আমি এই ধরনের রাজনীতি করি না।’

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

আপডেট সময় ১০:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬