ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেচ্ছাসেবক দল নেতা ব্রিজ খুলে ফেলায় ৪ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ রংপুরে ৪ খুন, ঘাতক ছেলেকে নিজেই পুলিশ দেন বাবা আলোচিত নুসরাত হত্যা মামলার রায়, গ্রামের বাড়িতে কড়া নিরাপত্তা ৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ খান সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম উপকূলের ঘরে ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, সন্দ্বীপের ঘাটদস্যুরা অধরা মেহেরপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন, রায় শুনে আদালত প্রাঙ্গণে জ্ঞান হারালেন আসামি ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান

চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, সন্দ্বীপের ঘাটদস্যুরা অধরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিরা-গুপ্তছড়া নৌঘাটে চাঁদাবাজিকে কেন্দ্র করে নৌ-যোগাযোগ বন্ধ থাকা এবং এর জেরে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় এবার চাঁদাবাজির অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, শুধু শহিদুল ইসলামকে বহিষ্কার করলেই ঘাটকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অবসান হবে না। তাদের দাবি, ঘটনার নেপথ্যে থাকা মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

গত শনিবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহিদুল ইসলামকে বহিষ্কারের তথ্য জানানো হয়। দপ্তর সম্পাদক নাজিম উদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলামকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে শহিদুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ঘাটকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জেরে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে হঠাৎ স্পিডবোট সার্ভিস বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে।

গত বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ঘাটে আটকা পড়েন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭২)। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পারাপারের কোনো ব্যবস্থা না পাওয়ায় বিনা চিকিৎসায় ঘাটেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজন ও স্থানীয়দের।

এই ঘটনার পর ঘাট ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের ২৭ মিনিটের একটি গোপন অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই অডিওতে শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে বলে দাবি করা হচ্ছে। পরে দলের পক্ষ থেকে শহিদুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও অন্যদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেচ্ছাসেবক দল নেতা ব্রিজ খুলে ফেলায় ৪ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ

চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, সন্দ্বীপের ঘাটদস্যুরা অধরা

আপডেট সময় ০৯:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬