ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং গোয়ালন্দে তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ হালান্ডের নতুন লুকে প্রেমিকার আক্ষেপ, বললেন ‘কান্না পাচ্ছে’ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল ২০ বছর পর যে দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সেচ্ছাসেবক দল নেতা ব্রিজ খুলে ফেলায় ৪ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ রংপুরে ৪ খুন, ঘাতক ছেলেকে নিজেই পুলিশ দেন বাবা

ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ছাত্রজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে।

উপজেলা ছাত্রশিবির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আজ রোববার বিকাল ৫টায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের নৈতিকতার ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।

তারাগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সকাল সাড়ে ৯টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে উন্নয়ন তহবিলের আওতায় অসচ্ছল পরিবারের নারীদের মাঝে নতুন সেলাইমেশিন বিতরণ করেন এটিএম আজহারুল। সকাল ১০টায় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন।

এটিএম আজহারুল সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং

ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল

আপডেট সময় ১১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬