ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

“বাংলাদেশ আল্লাহর, এ দেশে চলবে আল্লাহর আইন”—শাজাহানপুরে জামায়াত নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “বাংলাদেশ কোনো মানুষের নয়, বাংলাদেশ মহান আল্লাহর। তাই এ দেশে চলবে আল্লাহর আইন।”

তিনি আরও বলেন, “আমরা চাই আগামী জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে, যাতে এদেশের আইন-কানুন ও নীতিমালা কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী আপেল।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, অথচ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিম শাসকের শাসনের কারণেই তারা আজও বঞ্চিত।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদও শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনো জাতীয়তাবাদ সমর্থন করেননি। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক মদিনা স্টাইলের রাষ্ট্রব্যবস্থা।”

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ এবং সব দলের প্রতিনিধিত্ব থাকে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হতে পারে না—আগে গণভোট, পরে নির্বাচন দিতে হবে।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীরা যেমন ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করছে, তেমনি আগামী দিনেও ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী গোলাম রব্বানী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

“বাংলাদেশ আল্লাহর, এ দেশে চলবে আল্লাহর আইন”—শাজাহানপুরে জামায়াত নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট সময় ০৯:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫