ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

দুই দশক পর রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে জনসভা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আগামীকাল রবিবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান। তাকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। রবিবার পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বড় জনসভা। আজ শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ কথা জানান।

মাহদী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। আগামীকাল (রবিবার), অর্থাৎ ২৫ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।’

তিনি জানান, এরপর বিএনপির চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য দেবেন। মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ এর ৭টি সমাবেশে বক্তব্য দেন তিনি। শেষবার ২০০৫ সালে ৪-দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

দুই দশক পর রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে জনসভা

আপডেট সময় ০১:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬