ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী  পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই কক্সবাজারের লেফটেন্যান্ট নির্জন হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির, ক্ষোভে যুবক বানালো ‘ককরোচ জনতা পার্টি’

ভোলায় ব্যারিস্টার পার্থর নির্বাচনী প্রচারণা শুরু, পথে পথে মানুষের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোরে গাড়িযোগে ঢাকা থেকে বরিশাল হয়ে দুপুর সোয়া ১২টার দিকে স্পিডবোট যোগে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে ভোলার খেয়াঘাট সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এরপর সেখান থেকে ছাদখোলা গাড়িতে চড়ে প্রচারণা শুরু করেন আন্দালিব রহমান পার্থ।

এছাড়া খেয়াঘাট সড়কে প্রচারণা শেষে ভোলা সদরেও প্রচারণা চালাবেন পার্থ এবং এদিন দুপুর বিকেল সাড়ে ৩টা নাগাদ শহরের নতুন বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে ভোলা জেলা জাতীয় পার্টির (বিজেপি) সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী বলেন, বিএনপি ঐক্য জোটের প্রার্থী আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজকে তার ভোলায় আগমন উপলক্ষে গণজোয়ার চলছে, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। ভোলাবাসী আজকে রাস্তায় নেমে পার্থকে অভ্যর্থনা জানাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী 

ভোলায় ব্যারিস্টার পার্থর নির্বাচনী প্রচারণা শুরু, পথে পথে মানুষের ঢল

আপডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬