ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে: মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এবার ছাত্র-জনতার অংশগ্রহণে হওয়া জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলেন, তারাই আবার গোপনে গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করেন। জাতীয় রাজনীতিতে এ মোনাফেকি দেখতে চাই না।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আগামীতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী শামীমের ছোট ভাই মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা আমির মো. তোফাজ্জল হোসেন ফরিদ, নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে: মামুনুল হক

আপডেট সময় ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬