ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, অতঃপর সার্জেন্টের সাহসিকতায় ছিনতাইকারী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মোড়ে এক পথচারী নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়ার সময় মো. সজিব হায়দার (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তব্যরত এক পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক সাহসিকতা ও তৎপরতায় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) গোলাপবাগ মোড় দিয়ে এক নারী হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারী সজিব হায়দার আচমকা তার কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করলে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্টের দৃষ্টিগোচর হয়। তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন।

ছিনতাইকারীকে আটককালীন তার কাছ থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণের কানের দুলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি বিধি মোতাবেক উদ্ধারকৃত কানের দুলটি ভুক্তভোগী নারীর নিকট হস্তান্তর করে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সজিব হায়দারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনাকীর্ণ এলাকায় পুলিশ সার্জেন্টের এমন তাৎক্ষণিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত জনতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই, অতঃপর সার্জেন্টের সাহসিকতায় ছিনতাইকারী আটক

আপডেট সময় ০১:৫৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬