ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাবনায় হচ্ছে নতুন ‘মেগা সংযোগ’, বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’! আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ ঈদের দিন ভারী বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাদকৃষির গাছ থেকে দুটি আম পাড়ায় মো. আবদুল্লাহ (১২) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নুরনবী (৬২) পলাতক রয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসটার্মিনালের সাবেক ডিসি ইসমাইলের ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুরনবী উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা মিয়ার ছেলে। তিনি ভবনের মালিক সাবেক ডিসি ইসমাইলের ভায়রা এবং ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম নাঈম বলেন, প্রায় ৬-৭ মাস আগে ভারসাম্যহীন আবদুল্লাহ হঠাৎ বসুরহাট বাস টার্মিনাল এলাকায় চলে আসে। এরপর থেকে তিনি ও স্থানীয় কয়েকজন মিলে শিশুটির দেখাশোনা করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় আবদুল্লাহ সাবেক ডিসি ইসমাইলের ভবনের ছাদে উঠে ছাদকৃষির একটি আমগাছ থেকে দুটি আম পাড়ে। এ সময় নুরনবী তাকে বেধড়ক মারধর করেন। পরে রাতভর আটকে রেখে দফায় দফায় নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে শিশুটিকে ছেড়ে দিলে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নুরনবীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবন্ধী ছেলে দুটি আম পাড়ায় তাকে মারধর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী

দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন

আপডেট সময় ০২:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬