ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও দ্রুত কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী  অমিত ‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

“আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে”—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দেশের বিভিন্ন স্থানে সংগঠন দুটির মিছিল-মিটিং অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে দিন-তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।”

নির্বাচন সুষ্ঠু রাখতে করণীয় সম্পর্কে উপদেষ্টা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।”

বিগত সময়ের “দিনের ভোট রাতে” হওয়ার বিষয়টি তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তখনো তো আপনারা (সাংবাদিকেরা) মাঠে ছিলেন।”

জবাবে সাংবাদিকদের একজন বলেন, “ভোট তো রাতে হয়েছিল। সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

“আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে”—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আপডেট সময় ০৯:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫