ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার, রুমে মিলল চিরকুট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ আমির হোসেন (৪০) তিনি দীর্ঘ ১৩ বছর ধরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

এদিকে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে মসজিদে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। পরে দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষে যান। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় গলায় পেঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলছে। নিচে একটি মই পড়ে ছিল। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে জড়ো হন। ইফতেকার আহমেদ আরও জানান, ইমামের ব্যবহৃত কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আমির হোসেন অত্যন্ত নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। দীর্ঘ ১৩ বছর ধরে মসজিদে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

এদিকে মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল, যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার, রুমে মিলল চিরকুট

আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬