ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারিদের রাখছে না ফিফা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ সশস্ত্র ব্যক্তি নিহত ইরানকে হরমুজ উন্মুক্ত করতে আহ্বান যুক্তরাষ্ট্রের সুসংবাদ পেল আর্জেন্টিনার, দুঃসংবাদ সুইজারল্যান্ডের আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই হওয়া উচিত: ইয়ামাল

তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বুধবার রাতে বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। কিন্তু ঠিক সেই সময় মিয়ামিতে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।

স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ সাময়িকভাবে স্থগিত করার নিয়ম রয়েছে। শেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা পুনরায় শুরু করা যায় না। ফলে ম্যাচে দীর্ঘ সময়ের বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সোমবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স ও ইরাকের ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে দুই ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল। বিরতির সময় দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। দীর্ঘ বিরতির কারণে উভয় দলের ফুটবলারদের ম্যাচে ফিরতে কিছুটা সমস্যা হয়েছিল।

স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, আবহাওয়ার কারণে ম্যাচে বিলম্ব হলে তা মোকাবিলার জন্য তাদের প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত রাতের ফ্রান্সের ম্যাচে আবহাওয়ার কারণে বিলম্ব হয়েছে। টুর্নামেন্টে এটাই প্রথম এমন ঘটনা। এখন পর্যন্ত আমরা হয়তো আবহাওয়ার দিক থেকে কিছুটা ভাগ্যবান।’

তিনি আরও বলেন, ‘আগামীকালের (মঙ্গলবার) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমন পরিস্থিতি মোকাবিলার জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছি। তবে বিলম্ব কতক্ষণ স্থায়ী হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়।’

ক্লার্ক যোগ করেন, ‘শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়, তাই বিলম্ব দীর্ঘও হতে পারে। যদি খেলা স্থগিত হয়, তাহলে আশা করি সেটি খুব বেশি সময়ের জন্য হবে না। আমরা জানি এমন পরিস্থিতিতে কী করতে হবে।’

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে স্কটল্যান্ডের জন্য এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট অর্জন করা জরুরি। তবে হারলেও তাদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে না, কারণ সেরা তিন দল যাবে পরবর্তী রাউন্ডে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

আপডেট সময় ০৮:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬