চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদীপুর গ্রামে বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে মোট ৯১ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে হাউলি ইউনিয়নের আয়োজনে উপজেলা যুব বিভাগের মাধ্যমে তাদের দলে যোগদান করানো হয়।
জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উত্তম ব্যবহার এবং আদর্শের প্রতি বিশ্বাস থেকে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমিন। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করেন এবং হালাল-সৎ পথে চলার আহ্বান জানান। এসময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামানসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ১৮ অক্টোবর সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বিএনপি নেতা বেল্টুর নেতৃত্বে ১০৫ জন এবং তারও আগে একযোগে চার শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দলে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যঃ
নূর ইসলাম, নজির আহমেদ, ইউনুস আলী, আবদুল হান্নান, সোহরাব হোসেন, আবদুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, নাজমুল মিয়া, বখতিয়ার হোসেন, আবদুল হামিদ, আজিজুল হক, সাজিদুর রহমান, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল, রমি, শরিফ, মজিবর রহমান, শহিদুল, মাহতাবসহ আরও অনেকে।

