ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির দুই সপ্তাহ ঊর্ধ্বগতির পর স্থিতিশীল তেলের বাজার আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান: নেতানিয়াহু ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়: ছাত্রীর আবেদন খারিজ করলো ভারতীয় হাইকোর্ট দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইরানের আরেক দফা যুদ্ধের হুঁশিয়ারি আগামীকাল ঈদে মিলাদুন্নবী (সা.),  টানা চার দিনের ছুটির সুযোগ সপরিবারে শিক্ষক হ*ত্যা মাম/লার ত’দ’ন্তের দায়িত্ব পেল ডিবি শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ, আসিফ মাহমুদের যোগদান ঘিরে জটিলতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৮০৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রায় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দিলেও দল এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলে যোগ দিয়ে ‘নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালক’ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমানে এ দায়িত্বে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী এ বিষয়েই মনঃক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। যদিও পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দলীয় সদস্য হিসেবে তিনি এনসিপির সঙ্গে যুক্ত থাকবেন।

সূত্র জানায়, পদত্যাগের পর থেকেই নাসীরুদ্দীন দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সর্বশেষ ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।

পদত্যাগ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে একাধিকবার ফোন ও টেক্সটের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

এ বিষয়ে দলের এক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জানান, “দল পদত্যাগপত্রটি পেয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ, আসিফ মাহমুদের যোগদান ঘিরে জটিলতা

আপডেট সময় ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫