ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না: আইন উপদেষ্টাকে সাদিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে

এবার জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আমাদেরকে হাইকোর্ট দেখায়। খুনিদের বিচারের কথা বললে আমাদেরকে বিভিন্ন ভাবে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তী সরকারকে ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখাবেন না।

শনিবার (২৫ মে) রাতে জুলাই গণঅভ্যুত্থানের আহত ও কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের প্রথম জানাজায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, আপনারা যদি বিচার করতে না পারেন তবে নেমে যান। আপনারা বিচার করতে না পারলে ছাত্র-জনতা দায়িত্ব নেবে। এরপর জানাজার নামাজে ইমামতি করেন সাদিক কায়েম। এসময় কান্নায় ভেঙে পড়েন শিবিরের এই নেতা।

জানাজার নামাজে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসান মৃত্যুবরণ করেন।

শহীদ মো. হাসানের মরদেহ শনিবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেখানে তাকে রিসিভ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) ও মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং শহীদ পরিবারের সদস্যসহ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাত ৯টার পরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না: আইন উপদেষ্টাকে সাদিক

আপডেট সময় ০২:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫